ঢাকা, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

ঠাকুরগাঁও সমাজসেবা কার্যালয় ঘেরাও

২০২১ ডিসেম্বর ১০ ১৫:২৮:৩৮
ঠাকুরগাঁও সমাজসেবা কার্যালয় ঘেরাও

আহমেদ ইসমাম, ঠাকুরগাঁও : অনলাইনে আবেদনকৃত প্রতিবন্ধী বিদ্যালয় সমূহের একসঙ্গে স্বীকৃতি ও এমপিও এবং প্রতিবন্ধীদের মৌলিক অধিকার ও শিক্ষার দাবিতে ঠাকুরগাঁও জেলা সমাজসেবা কার্যালয় ঘেরাও ও অবস্থান কর্মসূচী পালন করেছে বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক সমিতি ঠাকুরগাঁও জেলা শাখা।

গতকাল বৃহস্পতিবার বিকেলে ঠাকুরগাঁও সমাজসেবা কার্যালয় চত্বরে এ কর্মসুচি পালন করেন আন্দোলনরত শিক্ষক-শিক্ষিকা ও প্রতিবন্ধী বিদ্যালয়ের পরিচালকেরা।

অবস্থান কর্মসুচি পালনকালে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক সমিতি ঠাকুরগাঁও জেলা শাখার যুগ্ম আহ্বায়ক ও আরএসডিও আনন্দ প্রতিবন্ধী স্কুলের পরিচালক ইকলিমা খাতুন মিনা, মিন্দগড় প্রতিবন্ধী ও অটিস্টিক পুনর্বাসন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নির্মল চন্দ্র রায়, পীরগঞ্জ বুদ্ধি প্রতিবন্ধি ও অটিষ্টিক বিদ্যালয়ের শিক্ষক মনোরঞ্জন রায় সহ অন্যরা।

এসময় বক্তারা মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বিজয়ের মাসেই অনলাইনে আবেদনকৃত প্রতিবন্ধী বিদ্যালয় সমূহের একসঙ্গে স্বীকৃতি ও এমপিও’র দাবি জানান।

(আই/এসপি/ডিসেম্বর ১০, ২০২১)