প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন মেম্বার প্রার্থী রফিক
২০২২ অক্টোবর ৩১ ১৮:১৭:৪৮
মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : নোয়াখালী সদর উপজেলা ৭ নং ধর্মপুর ইউনিয়ন ৩নং ওয়ার্ড মেম্বার প্রার্থীদের মধ্যে অন্যতম জনপ্রিয় মেম্বার পদপ্রার্থী রফিক হাওলাদার। মিষ্টি হাসির অধিকারী, সমাজসেবক, সাংগঠনিক ও রাজনৈতিক ব্যাক্তি সৎ ও মেধাবী, যিনি সবসময় মানুষের সুখে দুঃখে এবং সমাজের অবহেলিত নিপীড়িত মানুষদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন।
আসন্ন ৭ নং ধর্মপুর নির্বাচনকে সামনে রেখে মেম্বার পদপ্রার্থীদের মধ্যে অন্যতম ও জনপ্রিয় রফিক হাওলাদার নাম শোনা যাচ্ছে বেশি। করোনা কালিন সময়ে তিনি তার সাধ্য অনুযায়ী সাধারণ মানুষের পাশে থেকে বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করে গেছেন। তিনি নিজেকে মানুষের সেবায় উৎসর্গ করে দিতে চান। প্রতিনিয়ত উঠান বৈঠক, মতবিনিময় সভাসহ করে যাচ্ছেন তিনি ধর্মপুর ইউনিয়ন ৩ নং ওয়ার্ডবাসী বলেন রফিক হাওলাদার মেম্বার হলে ইউনিয়নের মাদক, যৌতুক, ইভটিজিং ও এলাকার রাস্তাঘাট উন্নয়নে কাজ করবেন, ইউনিয়নের জনগণের সমর্থনে তিনি নির্বাচন করতে চান।
স্থানীয়রা আরো বলেন, তিনি সব সময় আমাদের বিপদে আপদে এগিয়ে আসেন। রাত দিন যখনই আমরা তাকে পাশে পাই।
ইউনিয়নবাসীর উদ্দেশ্যে মেম্বার পদপ্রার্থী রফিক হাওলাদার বলেন, আপনারা যে ভালবাসা, স্নেহ মমতা দিয়েছেন তা আমি কখনোই ভুলবো না। ইনশাআল্লাহ আমার চেষ্টা থাকবে আমি যদি মেম্বার নির্বাচিত হই আপনাদের সকল সমস্যার সমাধান করার চেষ্টা করবো । বিগত দিনে আমি আপনাদের পাশে ছিলাম এখনো আছি ইনশাআল্লাহ আগামীতেও আমি জনগণের পাশে থাকবো।
(এস/এসপি/অক্টোবর ৩১, ২০২২)
