ঢাকা, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

শেখ রাসেল দুস্থ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন করলেন সমাজকল্যাণ সচিব 

২০২৩ অক্টোবর ১২ ১৫:৫৮:০৫
শেখ রাসেল দুস্থ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন করলেন সমাজকল্যাণ সচিব 

তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নতুন সচিব মোঃ খায়রুল আলম সেখ আজ বৃহস্পতিবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়া শেখ রাসেল দুস্থ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন করেছেন। এসময় তিনি কেন্দ্রেটির খোঁজ খবর নেন এবং শিশুদের সাথে কথা বলেন।

এর আগে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং দোয়া-মোনাজাতে অংশ নেন।

এ সময় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পদস্থ কর্মকর্তা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোসাম্মৎ নাজমুন নাহার, গোপালগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ হারুন অর রশীদ, সহকারী পরিচালক মোঃ জুলফিকার আলী, টুঙ্গিপাড়া থানার ওসি মোঃ কামরুজ্জামান, সমাজসেবা কর্মকর্তা প্রকাশ চক্রবর্তী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. বাবুল শেখ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

(টিবি/এসপি/অক্টোবর ১২, ২০২৩)