ঢাকা, সোমবার, ২ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২
প্রচ্ছদ » শিল্প-সাহিত্য » বিস্তারিত
তোমার অভিশাপে তুমি স্থির
২০২৬ জানুয়ারি ২১ ১৮:১৫:৪৯
পবিত্র মহন্ত জীবন
ভালোবাসা অংকুরগুলো এতক্ষণে
সাজিয়েগুছিয়ে যত্নে রেখেছি সুখ ;
তোমার হৃদয় মধ্যে এতটুকু ঠাঁই দিও
যতটুকু পারো ঠিক ততটুক...!
হৃদয় পরিসরে জন্ম দিতে চায় তোমাতে
নন্দিত এতটুক পরিচয় ;
স্পর্শে থাকুক পবিত্র বন্ধনে
তাকিয়েই দেখুক সমস্ত প্রকৃতি ধরা'য়।
তোমার হৃদয় মধ্যে এতটুকু ঠাঁই দিও
যেখানে অনাবিল অমৃতা সুখ;
কিঞ্চিৎ সত্যি ঠিক এতটুক।
