ঢাকা, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

বেসরকারি ফল

ঝিনাইদহ-১ আসনে বিএনপির আসাদুজ্জামান বিজয়ী 

২০২৬ ফেব্রুয়ারি ১২ ২১:৫৫:০৩
ঝিনাইদহ-১ আসনে বিএনপির আসাদুজ্জামান বিজয়ী 

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের বেসরকারি ফলে বিএনপির প্রার্থী মো. আসাদুজ্জামানকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। তিনি ধানের শীষ প্রতীকে ১ লাখ ৭১ হাজার ৫৯৮ ভোট পেয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী আবু ছালেহ মো. মতিউর রহমান দাঁড়িপাল্লা প্রতীকে ৫৫ হাজার ৫৭৭ ভোট পেয়েছেন।

আজ বৃহস্পতিবার রাত ৮টার দিকে রিটার্নিং কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাসউদ বেসরকারি এই ফলাফল ঘোষণা করেন। আসনটিতে মোট ভোটার ৩ লাখ ২৫ হাজার ২৭৮ জন।

(ওএস/এসপি/ফেব্রুয়ারি ১২, ২০২৬)