প্রচ্ছদ » রাজনীতি » বিস্তারিত
ঢাকা-১৫ আসনে ৬৬ কেন্দ্রের ফলাফলে জামায়াত আমির এগিয়ে
২০২৬ ফেব্রুয়ারি ১৩ ০০:১৭:৫৯
স্টাফ রিপোর্টার :ঢাকা-১৫ আসনের (মিরপুর, ডিএনসিসি ওয়ার্ড ৪, ১৩, ১৪, ক্যান্টনমেন্ট, ডিএনসিসি ওয়ার্ড ১৬) ১২৭ ভোটকেন্দ্রের মধ্যে ৬৬টির ফলাফল পাওয়া গেছে। এতে এগিয়ে রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
এসব কেন্দ্রে ৪১ হাজার ৩৯০ ভোট পেয়েছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের দাঁড়িপাল্লায় প্রতীক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী শফিকুল ইসলাম খানের ধানের শীষ পেয়েছেন ৩০ হাজার ৩২৬ ভোট।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে এ তথ্য জানা গেছে।
এই আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫১ হাজার ৭১৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৭৯ হাজার ৬১৬ জন, নারী ভোটার এক লাখ ৭২ হাজার ৯৮ জন এবং তৃতীয় লিঙ্গের চারজন ভোটার রয়েছে।
এদিন সকাল সাড়ে ৭টা থেকে সারা দেশের ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। ভোট চলে বিকেল সাড়ে ৪টায়।
(ওএস/এএস/ফেব্রুয়ারি ১৩, ২০২৬)
