প্রচ্ছদ » দেশের বাইরে » বিস্তারিত
‘গণতান্ত্রিক বাংলাদেশের প্রতি সমর্থন অব্যাহত রাখবে ভারত’
২০২৬ ফেব্রুয়ারি ১৩ ১২:৫০:৪৭
আন্তর্জাতিক ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রতি সমর্থন অব্যাহত রাখবে ভারত। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস জয়ের পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে পাঠানো শুভেচ্ছাবার্তায় এই কথা বলেন মোদী।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে এক টুইট বার্তায় মোদী লেখেন, বিএনপির বিজয় দেখায় যে বাংলাদেশের জনগণ তারেক রহমানের নেতৃত্বের ওপর আস্থা রাখে। আমাদের বহুমাত্রিক সম্পর্ক আরও শক্তিশালী করতে ও অভিন্ন উন্নয়নের লক্ষ্যে এগিয়ে যেতে আমি তার সঙ্গে কাজ করার অপেক্ষায় আছি।
এর আগে যুক্তরাষ্ট্র ও পাকিস্তান ঐতিহাসিক বিজয়ের জন্য বিএনপি ও তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে। দুটি দেশই বাংলাদেশের সমৃদ্ধি, বাণিজ্য ও নিরাপত্তার অভিন্ন লক্ষ্য বাস্তবায়নে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে।
তথ্যসূত্র : বিবিসি
(ওএস/এএস/ফেব্রুয়ারি ১৩, ২০২৬)
