প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
গোপালগঞ্জে জয়যুক্ত হয়েছে না ভোট
২০২৬ ফেব্রুয়ারি ১৩ ১৯:১৮:০৯
তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জের ৩টি আসনে প্রদত্ত গণভোটে ‘না’ ভোট জয়যুক্ত হয়েছে। গণভোট দিয়েছেন ৪ লাখ ৫১ হাজার ৪২৭ জন ভোটার। এরমধ্যে ৩ লাখ ২৮ হাজার ৯৫৬ জন ভোটার না ভোট দিয়েছেন। আর ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন ১ লাখ ২২ হাজার ৫১৬ জন ভোটার। তাই এ জেলায় ‘না’ ভোট জয়যুক্ত হয়েছে।
গোপালগঞ্জের রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো: আরিফ-উজ-জামান স্বক্ষরিত গণভোটের রেজাল্টশিট থেকে এ তথ্য জানগেছে।
গোপালগঞ্জ ১ (মুকসুদপুর-কাশিয়ানীর একাংশ )আসনে গণভোট পড়েছে ১ লাখ ৮৩ হাজার ১৪টি। এরমধ্যে ‘না’ ভোট দিয়েছেন ১ লাখ ২৮ হাজার ২৯৮ জন ভোটার। আর ‘হ্যা’ ভোট পড়েছে ৫৪ হাজার ৭১৬টি।
গোপালগঞ্জে-২ (গোপালগঞ্জ সদর-কাশিয়ানীর একাংশ) আসনে ১ লাখ ৪১ হাজার ৫৯২ জন ভোটার গণভোটে অংশ নিয়েছেন। এরমধ্যে ‘না’তে ভোট দিয়েছেন ১ লাখ ৭ হাজার ২৯০ জন। আর ‘হ্যা’তে দিয়েছেন ৩৪ হাজার ৩০২ জন।
গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনে ১ লাখ ২৬ হাজার ৮৬৬ জন গণভোট দিয়েছেন।
‘না’ এর বাক্সে পড়েছে ৯৩ হাজার ৩৬৮ ভোট। ‘হ্যা’ বাক্সে পড়েছে ৩৩ হাজার ৪৯৮ ভোট।
আজ শুক্রবার গোপালগঞ্জের রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো: আরিফ-উজ-জামানের স্বক্ষরিত জেলা ৩টি সংসদীয় আসনের গণভোটের পৃথক ৩টি রেজাল্ট শির্ট থেকে এসব তথ্য সংগ্রহ করা হয়েছে।
(টিবি/এসপি/ফেব্রুয়ারি ১৩, ২০২৬)
