ঢাকা, শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

লালপুরে নিজ শরীরে আগুন লাগিয়ে গৃহবধূর আত্মহত্যা

২০২৬ ফেব্রুয়ারি ২০ ১৮:৩৫:৩৩
লালপুরে নিজ শরীরে আগুন লাগিয়ে গৃহবধূর আত্মহত্যা

লালপুর প্রতিনিধি : নাটোরের লালপুরে অভিমানে নিজের শরীরে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছেন অর্পিতা রানী সিঁথি (১৮) নামে এক গৃহবধূ।

আজ শুক্রবার দুপুরে উপজেলার জৌতদৈবকী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সিঁথি একই এলাকার জগাই কর্মকারের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে জগাই কর্মকারের সঙ্গে সিঁথির বিয়ে হয়। জগাই পেশায় চা দোকানি। পারিবারিক কলহের জেরে শুক্রবার দুপুরে সিঁথি নিজের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। পরে পরিবারের লোকজন গুরুতর দগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লালপুর থানা অফিসার ইনচার্জ মজিবর রহমান বলেন, মরদেহ থানায় আনা হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

(এম/এসপি/ফেব্রুয়ারি ২০, ২০২৬)