ঢাকা, শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

গোপালগঞ্জের ডুমদিয়ায় বাস চাপায় নারী নিহত

২০২৬ ফেব্রুয়ারি ২১ ১৯:০৯:৪৫
গোপালগঞ্জের ডুমদিয়ায় বাস চাপায় নারী নিহত

তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জের ডুমদিয়ায় বাস চাপায় অজ্ঞাতনামা (৬৫)এক নারী নিহত হয়েছেন। আজ শনিবার সকালের দিকে টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস ওই নারীকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। ওই নারী ঢাকা-খুলনা মহাসড়কের ডুমদিয়ায় রাস্তা পার হচ্ছিলেন। এ সময় ঢাকাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি বাস তাকে চাপা দেয়া।

গোপালগঞ্জের ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের এস.আই নৃপেন বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ ঘটনায় উত্তেজিত এলাকাবাসী রাস্তায় ঘন্টাব্যাপী বিক্ষোভ করে এবং সড়কে যান চলাচল বন্ধ করে দেয়। এতে রাস্তার দুই পাশে অসংখ্য যানবাহন আটকা প্রড়ে।পরে পুলিশ গিয়ে রাস্তা থেকে অবরোধ তুলে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

(টিবি/এসপি/ফেব্রুয়ারি ২১, ২০২৬)