প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
নড়াইলে প্রবাসী রায়হান ঠাকুরের পক্ষ থেকে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ
২০২৬ ফেব্রুয়ারি ২১ ১৯:৪১:৫৮
রূপক মুখার্জি, নড়াইল : নড়াইলের লোহাগড়া পৌরসভার লক্ষ্মীপাশা গ্রামের প্রয়াত সঙ্গীত শিল্পী মিলু ঠাকুরের জৈষ্ঠ্য সন্তান মোহাম্মদ রায়হান ঠাকুরের পক্ষ থেকে অসহায় ও দরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) বেলা ১২ টার দিকে লক্ষ্মীপাশাস্থ রায়হান ঠাকুরের নিজ বাড়িতে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের শতাধিক অসহায় ও দুস্থদের মাঝে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও লোহাগড়া পৌর সভার সাবেক মেয়র নেওয়াজ আহমেদ ঠাকুর নজরুল, সাংবাদিক মো. খাইরুল ইসলাম, কাজী ইমরান, সমাজকর্মী সোহেল রানা লাক্সমি, সাজ্জাদ সিকদার, আনিচুর রহমানসহ প্রমুখ।
ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে , ছোলা, বেসন, চিনি, তেল, খেজুর, মুড়ি।
(আরএম/এসপি/ফেব্রুয়ারি ২১, ২০২৬)
