ঢাকা, রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
প্রচ্ছদ » রাজনীতি » বিস্তারিত
‘আগামীর বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ’
২০২৬ ফেব্রুয়ারি ২২ ১৩:৪৩:৪৭
স্টাফ রিপোর্টার :বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ। একইসঙ্গে তিনি স্লোগান দিয়েছেন ‘ইনকিলাব জিন্দাবাদ’।
রবিবার (২২ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া ওই পোস্টে জামায়াত আমির লেখেন, ‘ইনশাআল্লাহ, আগামীর বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ।
ইনকিলাব জিন্দাবাদ।’
এর আগেও বিভিন্ন সভা-সমাবেশ ও বিবৃতিতে ডা. শফিকুর রহমান দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং মানবিক সমাজ গড়ার ওপর গুরুত্বারোপ করে বক্তব্য দিয়েছেন।
(ওএস/এএস/ফেব্রুয়ারি ২২, ২০২৬)
