ঢাকা, রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

কাশিয়ানীতে আওয়ামী লীগ কার্যালয়ে উড়ল জাতীয় পতাকা

২০২৬ ফেব্রুয়ারি ২২ ১৪:০১:৪৭
কাশিয়ানীতে আওয়ামী লীগ কার্যালয়ে উড়ল জাতীয় পতাকা

গোপালগঞ্জ প্রতিনিধি : দীর্ঘ ১৯ মাস পর গোপালগঞ্জের কাশিয়ানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এ পতাকা উড়তে দেখা গেছে।

কাশিয়ানী সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য হাসানুর রহমান হাসু কয়েকজন দিনমজুর নিয়ে এ পতাকা উত্তোলন করেছেন বলে জানা গেছে।

এ সময় তারা ‘জয় বাংলা’ সহ বিভিন্ন দলীয় স্লোগান দেন।

পরে কার্যালয়ের সামনে ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবির ওপর জমে থাকা ধুলাবালি পরিষ্কার করেন তারা।
এ ব্যাপারে কাশিয়ানী সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য হাসানুর রহমান হাসুর বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গ্রেফতার আতঙ্কে আত্মগোপনে চলে যান। ফলে দীর্ঘ ১৯ মাস ধরে উপজেলা কার্যালয়টি তালাবদ্ধ ছিল এবং প্রকাশ্য রাজনৈতিক কর্মকাণ্ড পুরোপুরি বন্ধ ছিল।

এ বিষয়ে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুর রহমান বলেন, ‘পতাকা উত্তোলনের বিষয়টি আমার জানা নেই।’

(টিবি/এএস/ফেব্রুয়ারি ২২, ২০২৬)