ঢাকা, রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

মহম্মদপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত 

২০২৬ ফেব্রুয়ারি ২২ ১৪:৩০:০১
মহম্মদপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত 

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি : মাগুরার মহম্মদপুর উপজেলা প্রশাসন ও সর্বস্তরের জনগণের অংশগ্রহণে যথাযোগ্য মর্যাদায় অমর একুশে পালিত হয়েছে। ২১শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে উপজেলা পরিষদ চত্বরের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে দিবসের সূচনা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মুহা.শাহনুর জামান,মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আশরাফুজ্জামান,এবং উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ কাজী মো.আবু আহসান সহ

অন্যান্য কর্মকর্তা বৃন্দ একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে ফুলের শ্রদ্ধা নিবেদন করেন।

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,ও রাজনৈতিক নেতৃবৃন্দ: শ্রদ্ধা নিবেদনে অংশ নেন। উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ মৈমুর আলী মৃধা,জেলা বিএনপির সদস্য ও মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক অধ্যক্ষ (অব.) মোহাঃ মতিউর রহমান,

(ভারপ্রাপ্ত) অধ্যক্ষ এস এম ইউনুচ আলী,সহকারী অধ্যাপক ড.রইচ উদ্দীন,প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলামসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।

উপজেলা যুবদল স্বেচ্ছাসেবক দল,ছাত্রদলের নেতাকর্মী এবং প্রেসক্লাব মহম্মদপুরের সাংবাদিক বৃন্দ। সবশেষে চিত্রাংকন সংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ এর মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

(বিএসআর/এএস/ফেব্রুয়ারি ২২, ২০২৬)