প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
রাজবাড়ী- ২ আসনের এমপির সঙ্গে মাদরাসা প্রধানদের মতবিনিময়
২০২৬ ফেব্রুয়ারি ২২ ১৮:২৫:৫১
একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ী- ২ আসনের নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য মো. হারুন-অর-রশিদ তার সংসদীয় এলাকার পাংশা, কালুখালী ও বালিয়াকান্দি উপজেলার মাদরাসা প্রধানদের সঙ্গে মতবিনিময় করেছেন।
আজ রবিবার সকালে পাংশা থানা মোড়স্থ উপজেলা বিএনপির কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। মাদরাসা, শিক্ষার মানোন্নয়ন এবং বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে মত বিনিময় করা হয়।
মত বিনিময় কালে বক্তব্য দেন, নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য মো. হারুন-অর-রশিদ। তিনি মাদরাসা শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের নৈতিক ও আধুনিক শিক্ষায় সমৃদ্ধ করে গড়ে তোলার বিষয়ে গুরুত্বারোপ করেন।
সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, হোগলাডাঙ্গী কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মীর আব্দুল বাতেন।
এছাড়াও বক্তব্য দেন পাংশা সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আওয়াবুল্লাহ ইব্রাহীম, শাহজুঁই কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু মুসা আশয়ারী, কালুখালী উপজেলার রায়নগর ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. লুৎফর রহমান, মাজবাড়ী ফাজিল মাদরাসার অধ্যক্ষ মো. নুরুল ইসলাম, বালিয়াকান্দির ঘি-কমলা মহিলা দাখিল মাদরাসার সুপার মারুফ চৌধুরী এবং তেঁতুলিয়া দাখিল মাদরাসার সুপার মো. মুরাদুল ইসলাম।
মতবিনিময়ের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। মতবিনিময় শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে সমাপ্তি ঘোষণা করা হয়।
(একে/এসপি/ফেব্রুয়ারি ২২, ২০২৬)
