প্রচ্ছদ » ক্যাম্পাস » বিস্তারিত
গোবিপ্রবি’র স্বনির্ভর কর্মসূচিতে অংশগ্রহণকারীদের মাঝে সনদ ও সম্মানী বিতরণ
২০২৬ ফেব্রুয়ারি ২৩ ১৮:২০:৪৭তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : একাডেমিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) পরিচালিত ‘স্বনির্ভর কর্মসূচি’তে অংশগ্রহণকারী ৫৪ শিক্ষার্থীর মাঝে সনদ ও সম্মানীর অর্থ বিতরণ করা হয়েছে।
আজ সোমবার দুপুরে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর তার নিজ দপ্তরে কর্মসূচির প্রথম পর্যায়ে সক্রিয়ভাবে অংশ নেয়া এই শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেন।
তিন মাসব্যাপী চলা এই স্বনির্ভর কর্মসূচি’র আওতায় নিরাপত্তা বন্ধু, মেডিকেল বন্ধু, পাঠাগার বন্ধু, পরিবহন বন্ধু, প্রকৌশল বন্ধু, ডে কেয়ার বন্ধু ও হল বন্ধুসহ মোট ৮টি বিভাগ অন্তর্ভুক্ত ছিলো। যেখানে ৮ জন শিক্ষকের তত্ত্বাবধানে শিক্ষার্থীরা ৮টি দলের অধীনে দায়িত্ব পালন করে।
সনদ বিতরণী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন, স্বনির্ভর কর্মসূচির প্রথম পর্যায়ে অংশ নেয়া শিক্ষার্থীদের আন্তরিক ধন্যবাদ। শিক্ষার্থীরা এই কর্মসূচির মধ্য দিয়ে যে অভিজ্ঞতা অর্জন করেছে, তা তাদের কর্মজীবনে অনেক কাজে দেবে বলে আমি বিশ্বাস করি।
এ সময় ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের সাবেক পরিচালক মো. বদরুল ইসলাম এবং নবনিযুক্ত পরিচালক গাজী মোহাম্মদ মাহবুব উপস্থিত ছিলেন।
(টিবি/এসপি/ফেব্রুয়ারি ২৩, ২০২৬)
