প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
নবনির্বাচিত সংসদ সদস্যকে সোনাতলা পূজা পরিষদের ফুলেল শুভেচ্ছা
২০২৬ ফেব্রুয়ারি ২৩ ১৮:৩০:৫৭
বিকাশ স্বর্ণকার, সোনাতলা : বগুড়ার সোনাতলা উপজেলায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ উপজেলা শাখার পক্ষ থেকে বগুড়া- ১ (সোনাতলা-সারিয়াকান্দি) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব কাজী রফিকুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
আজ সোমবার দুপুরে উপজেলা পরিষদ সংলগ্ন এলাকায় পূজা উদযাপন পরিষদের উদ্যোগে এ সংবর্ধনা দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কমিটির সভাপতি সাংবাদিক ও মানবাধিকার কর্মী বিকাশ স্বর্ণকার, সাধারণ সম্পাদক মনোরঞ্জন সাহা, পল্লী চিকিৎসক বিপুল চন্দ্র সাহা, বিমল চন্দ্র চৌধুরী, অতুল চন্দ্র দাস, অসিত চন্দ্র কুন্ডু, গগন চন্দ্র পালসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সংবর্ধনা অনুষ্ঠানে সংসদ সদস্য আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে বলেন, যেকোনো সমস্যা ও ধর্মীয় অনুষ্ঠানে তিনি সবসময় পাশে থাকবেন।
এর আগে বেলা ১২টায় উপজেলা পরিষদ আয়োজিত মাসিক সমন্বয় সভা ও আইন-শৃঙ্খলা কমিটির সভায় যোগ দেন তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বীকৃতি প্রামাণিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা বক্তব্য রাখেন।
সভা শেষে প্রধান অতিথি হিসেবে সংসদ সদস্য হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেন এবং ঢেউটিন বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শাহানাজ পারভিন, সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) কবীর হোসেন, কৃষি কর্মকর্তা সোহবার হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল হক লিপন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম খান, সাংগঠনিক রাজ্জাকুল ইসলাম রাজ্জাক সহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও দলীয় নেতৃবৃন্দ।
পরে বিকেলে সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম পৌরসভা হলরুমে আয়োজিত এক ইফতার মাহফিলে যোগ দেন।
(বিএস/এসপি/ফেব্রুয়ারি ২৩, ২০২৬)
