ঢাকা, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ব্যবসায়ীর বাড়িতে গুলি

২০২৬ ফেব্রুয়ারি ২৪ ১৮:৩৯:৪৬
গোপালগঞ্জের কোটালীপাড়ায় ব্যবসায়ীর বাড়িতে গুলি

তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়া ব্যবসায়ী সুমন শেখের বাড়িতে গুলির ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার পরপরই কোটালীপাড়া থানা পুলিশ ঘটনান্থল পরিদর্শন করেছেন।

সোমবার (২৩ ফেব্রুয়ারী) রাত ৯টাযর দিকে পিঞ্জুরী গ্রামের ব্যবসায়ী সুমন শেখের বাড়ি লক্ষ্য করে দুবৃর্ত্তরা ৪ রাউন্ড গুলি ছুড়ে। গুলিতে সুমন শেখের বেডরুমের জানালার গ্লাস ভেঙ্গে যায় এমন অভিযোগ বাড়ি মালিকের। এ ঘটনায় সুমন শেখের পরিবার সহ এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

ব্যবসায়ী সুমন শেখ বলেন, সোমবার দিবাগত রাত ৯টায় আমি তারাবীর নামাজ শেষে বাড়ির নিচ তলায় বসে খাবার খাচ্ছিলাম।এ সময় দ্বিতীয় তলায় ৪টি বিকট শব্দ হয়। আমি ২তলায় গিয়ে আমার বেডরুমে গ্লাস ভাঙ্গা ও ৪টি ছিদ্র দেখতে পাই। সাথে সাথে তিনি পুলিশকে খবর দেন। পুলিশ সদস্যরা এসে বাড়ি পরিদর্শন করে গেছেন। এ ঘটনার পর ওই ব্যবসায়ী ও তার পরিবার আতঙ্কে আছেন বলে তিনি জানান।

এ বিষয়ে কোটালীপাড়া থানার ওসি মোঃ রিয়াদ মাহমুদের সাথে কথা হলে তিনি জানান, খবর পাওয়ার পর তিনি তিনি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে এটি গুলি নাকি গুলতি দিয়ে আঘাত করা হয়েছে সেটি পুলিশ তদন্ত করে দেখছে।

(টিবি/এসপি/ফেব্রুয়ারি ২৪, ২০২৬)