প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
পাংশায় এজাহারভুক্ত ৩ আসামী গ্রেফতার
২০২৬ ফেব্রুয়ারি ২৪ ২১:১৯:১৩
এ,কে, আজাদ (রাজবাড়ী) : রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিভিন্ন মামলার এজাহারভুক্ত ৩ জন আসামীকে ২৪ ফেব্রুয়ারি মঙ্গলবার গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে।
পাংশা মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ শেখ মঈনুল ইসলাম জানান,
আজ ২৪ ফেব্রুয়ারি রাজবাড়ী এর পাংশা থানার, এফআইআর নং-১৫, তারিখ- ২০ ফেব্রুয়ারি, ২০২৫; জি আর নং-৩৪, তারিখ- ২০ ফেব্রুয়ারি, ২০২৫; ধারা- ৭ নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০২০); মামলার এজাহার নামীয় আসামী
১। মিলন (২১), পিতা- আক্কাস আলী-স্থায়ী: (সাং+ইউপি- হাকিমপুর) , উপজেলা/থানা- শৈলকুপা, জেলা -ঝিনাইদহ, বাংলাদেশ ও ০১ টি সিআর সাজা ওয়ারেন্টভূক্ত আসামী
২। লালন মন্ডল , পিতা-নুরুল ইসলাম, স্থায়ী: সাং-সরিষা খালপাড়, পোঃ প্রেমটিয়া, উপজেলা/থানা- পাংশা, জেলা –রাজবাড়ী ও মামলার রিমান্ড ফেরত আসামী
৩। মোঃ মিঠু শেখ(৩৫), পিতা- খোরশেদ শেখ-স্থায়ী: সাং- পালেরডাঙ্গী, উপজেলা/থানা- পাংশা, জেলা –রাজবাড়ীসহ সর্বমোট ০৩ জন আসামীকে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। অপরাধীদের ধরতে পাংশা থানা পুলিশ সর্বদা সতর্ক রয়েছে।
(একে/এএস/ফেব্রুয়ারি ২৪, ২০২৬)
