প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
নড়াইলে মহাসড়কের পাশ থেকে নবজাতক শিশুর লাশ উদ্ধার
২০২৬ ফেব্রুয়ারি ২৫ ১৭:৫৯:১৮
রূপক মুখার্জি, নড়াইল : কালনা-নড়াইল-যশোর মহাসড়কের পাশ থেকে এক নবজাতক শিশুর লাশ উদ্ধার করেছে সদর থানা পুলিশ।
আজ বুধবার দুপুরের দিকে কালনা-যশোর মহাসড়কের মালিবাগ মোড়ে মহাসড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করে সদর থানা পুলিশ। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরের দিকে সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের কালনা-নড়াইল-যশোর মহাসড়কের রাস্তায় পাশে একটি ব্যাগ থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। পরে ব্যাগটি খুললে একটি নবজাতকের লাশ দেখতে পায় স্থানীয় লোকজন।
পরে সদর থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায়।
এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.ওলি মিয়া বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে। তদন্ত করে এ ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
(আরএম/এসপি/ফেব্রুয়ারি ২৫, ২০২৬)
