ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২
প্রচ্ছদ » জাতীয় » বিস্তারিত
রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় মৃদু ভূমিকম্প
২০২৬ ফেব্রুয়ারি ২৬ ১৪:১৬:৪৫
স্টাফ রিপোর্টার : রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৪ মিনিট ৫ সেকেন্ডে এ ভূকম্পন অনুভূত হয়।
আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ৬।
সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা জানান, এটি একটি মৃদু ভূমিকম্প।
এর উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে প্রায় ৪৫৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে ভারতের সিকিম অঞ্চলে।
তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
(ওএস/এএস/ফেব্রুয়ারি ২৬, ২০২৬)
