ঢাকা, শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২

প্রচ্ছদ » কৃষি » বিস্তারিত

ফুলপুরে ফিশারীর পানিতে তলিয়ে গেছে শসা ও টমেটোর ক্ষেত

২০২৬ ফেব্রুয়ারি ২৭ ১৮:২৫:৩৯
ফুলপুরে ফিশারীর পানিতে তলিয়ে গেছে শসা ও টমেটোর ক্ষেত

মোঃ শফিকুল ইসলাম, ফুলপুর : ময়নসিংহের ফুলপুরে ফিশারীর পানিতে তলিয়ে গেছে কৃষক আল আমিনের স্বপ্ন।

জানা যায়, গত বৃহস্পতিবার রাতে ফুলপুর উপজেলার ভাইটকান্দি ইউনিয়নের বড় শুনই গ্রামে সারোয়ার নামে এক মাছ চাষী তার ফিশারীর পানি পাশের ধান ক্ষেতে ছেড়ে দেয়। এতে পার্শ্ববর্তী জমির কৃষক আল আমিনের ৩৮ শতাংশ জমিতে চাষকৃত শসা ও টমেটোর ক্ষেত পানিতে তলিয়ে যায়। যার ফলে কৃষি ফসলগুলো পুরোপুরি নষ্ট হয়ে যায়। এতে চরম বিপাকে পড়েছেন ওই কৃষক।

ভুক্তভোগী আল আমিন জানান, শসা ও টমেটোর ক্ষেতগুলো পানিতে তলিয়ে যাওয়ায় তার ৩ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার, মৎস্য কর্মকর্তা ও কৃষি কর্মকর্তার সহযোগিতা কামনা করেছেন তিনি।

(এসআই/এসপি/ফেব্রুয়ারি ২৭, ২০২৬)