ঢাকা, শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

সালথায় সড়ক দুর্ঘটনায় আহত কৃষকের হাসপাতালে মৃত্যু

২০২৬ ফেব্রুয়ারি ২৮ ১৮:২৬:৫৫
সালথায় সড়ক দুর্ঘটনায় আহত কৃষকের হাসপাতালে মৃত্যু

সালথা প্রতিনিধি : ফরিদপুরের সালথায় সড়ক দুর্ঘটনায় আহত পান্নু মাতুব্বর (৬০) নামে এক কৃষক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

আজ শনিবার সকালের দিকে ঢাকার ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত পান্নু মাতুব্বর উপজেলার ভাওয়াল ইউনিয়নের দরজা পুরুরা গ্রামের মৃত মনিরুদ্দিন মাতুব্বরের ছোট ছেলে। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক।

নিহতের পরিবার জানান, গত ১৯ ফেব্রুয়ারি সকালে সালথা বাজারে পেঁয়াজ বিক্রি করে অটোভ্যানযোগে বাড়ি ফেরার পথে সালথা সরকারি কলেজ মোড়ে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন পান্নু। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তবে সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। ঢাকায় টানা ৮ দিন চিকিৎসা নেওয়ার পর আজ তার মৃত্যু হয়।

মৃত্যুর বিষয় নিশ্চিত করেন ভাওয়াল ইউনিয়নের পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আবু মোল্যা।

(এএন/এসপি/ফেব্রুয়ারি ২৮, ২০২৬)