ঢাকা, শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

প্রচ্ছদ » মিডিয়া » বিস্তারিত

মুন্সিগঞ্জ প্রেসক্লাব নির্বাচন

সভাপতি আতিকুর, সম্পাদক গুলজার 

২০২৬ ফেব্রুয়ারি ২৮ ১৮:৫০:৪৫
সভাপতি আতিকুর, সম্পাদক গুলজার 

মো. মাসুদ খান, মুন্সিগঞ্জ :২০২৬-২৭ মেয়াদে মুন্সিগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন আতিকুর রহমান টিপু ও সাধারণ সম্পাদক পদে গুলজার হোসেন।আজ শনিবার নির্বাচন শেষে রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ ছানাউল্যাহ্ এ ফলাফল ঘোষণা করেন।

এর আগে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ নির্বাচনে ভোটাররা ভোট প্রয়োগ করেন। নির্বাচনে মোট ভোটার ছিলেন ৪৭ জন। ভোট দিয়েছেন ৪৫ জন।

সাংবাদিকরা জানান, ২০২৪ সালে ছাত্রজনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হলে দেশের বিভিন্ন জায়গায় সাংবাদিকদের সংগঠনগুলো দখল-আক্রমণের শিকার হলেও ব্যতিক্রম ছিলো মুন্সিগঞ্জ প্রেসক্লাব।

নির্বাচন সূত্র জানায়, সভাপতি পদে প্রার্থী ছিলেন ৩ জন। এর মধ্যে বিজয়ী আতিকুর রহমান টিপু পেয়েছেন ২২ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শহীদ-ই-হাসান তুহিন পেয়েছেন ১৯ ভোট ও আরেক প্রতিদ্বন্দ্বী মোজাম্মেল হোসেন সজল পেয়েছেন ৩ ভোট।

সাধারণ সম্পাদক পদে বিজয়ী প্রার্থী গুলজার হোসেন পেয়েছেন ৩২ ভোট। তার নিকটতম ও একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. ফরিদুল হাসান ফরিদ পেয়েছেন ১৩ ভোট।

কমিটির অন্যান্য পদে নির্বাচিত সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ মাহবুব আলম বাবু (দৈনিক আমাদের অর্থনীতি), সহ-সভাপতি জসিম উদ্দিন দেওয়ান (একাত্তর টিভি), যুগ্ম সাধারণ সম্পাদক নাদিম হোসাইন (দৈনিক আমাদের সময়), কোষাধ্যক্ষ মুহাম্মদ সাইফুর রহমান টিটু (একুশে টিভি)।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন- সাংগঠনিক সম্পাদক পদে রাজিবুল হাসান জুয়েল (গ্লোবাল টিভি), দপ্তর সম্পাদক মাসুদ রানা (দৈনিক আলোকিত বাংলাদেশ), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক নজরুল হাসান ছোটন (বাংলাদেশ বেতার), প্রচার ও তথ্য প্রযুক্তি সম্পাদক আরাফাতুজ্জামান বাবু (দৈনিক বাংলাদেশের আলো) ও ক্রীড়া সম্পাদক মো. ফয়সাল হোসেন (দৈনিক প্রথম আলো)।

এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন- মো.আরিফ-উল-ইসলাম (দৈনিক যুগান্তর) মো. মাহবুব আলম লিটন (বৈশাখী টিভি), মামুনুর রশিদ খোকা (দৈনিক দেশ রুপান্তর), মো. মাসুদ খান (দৈনিক বাংলা ৭১), ভবতোষ চৌধুরী নুপুর (এটিএন নিউজ), মোহাম্মদ মাহবুবুর রহমান (দৈনিক আমার দেশ)।

(এমকে/এসপি/ফেব্রুয়ারি ২৮, ২০২৬)