প্রচ্ছদ » খেলা » বিস্তারিত
টি-২০ বিশ্বকাপ, সেমিফাইনালে কে কার মুখোমুখি
২০২৬ মার্চ ০২ ১৩:৪৪:৫৬
স্পোর্টস ডেস্ক : আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্ব শেষ হয়ে গেছে। শেষ দিনের আগ পর্যন্ত সেমিফাইনালের চারটি দল পূর্ণ হয়নি। অবশেষে ইডেন গার্ডেন্সে হাইভোল্টেজ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সেমিফাইনালের শেষ শূন্যস্থানটি পূরণ করে স্বাগতিক ভারত।
এর আগে লড়াই ছিল পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যে। পাকিস্তান যদি শ্রীলঙ্কাকে নির্দিষ্ট একটি ব্যবধানে হারাতে পারতো, তাহলে তারাই যেতো সেমিফাইনালে। কিন্তু তা না পারায়, জিতেও বিদায় নিতে হলো সালমান আগার দলকে।
সুপার এইট শেষে নির্ধারিত হয়ে গেলো বিশ্বকাপ সেমিফাইনালের চারটি দল। দক্ষিণ আফ্রিকা, ভারত, ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড।
সুপার এইটে গ্রুপিং নির্ধারিত ছিল টুর্নামেন্ট শুরুর আগেই, র্যাংকিং ধরে। যা নিয়ে অনেক সমালোচনা হয়েছিল। তবে সেমিফাইনালে কে কার মুখোমুখি হবে, তা নির্ধারণ হয়েছে খেলার ফল ধরেই। অর্থ্যাৎ- গ্রুপ-১ এর চ্যাম্পিয়ন বনাম গ্রুপ-২ এর রানারআপ। অন্য ম্যাচে গ্রুপ-১ এর রানারআপ বনাম গ্রুপ-২ এর চ্যাম্পিয়ন।
সে হিসেবে সেমিফাইনালে গ্রুপ-১ এর চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে গ্রুপ-২ এর রানারআপ নিউজিল্যান্ডের। অন্যদিকে, গ্রুপ-১ এর রানারআপ ভারত সেমিতে মুখোমুখি হচ্ছে গ্রুপ-২ এর চ্যাম্পিয়ন ইংল্যান্ডের।
সেমিফাইনালের সূচি
১ম সেমিফাইনাল: নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা, ৪ মার্চ, সন্ধ্যা ৭.৩০টা, ইডেন গার্ডেন্স, কলকাতা।
২য় সেমিফাইনাল: ভারত-ইংল্যান্ড, ৫ মার্চ, সন্ধ্যা ৭.৩০টা, ওয়াংখেড়ে স্টেডিয়াম, মুম্বাই।
(ওএস/এএস/মার্চ ০২, ২০২৬)
