ঢাকা, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২

প্রচ্ছদ » জাতীয় » বিস্তারিত

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১১৩৬ মামলা

২০২৬ মার্চ ০৩ ১৪:১৯:১৯
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১১৩৬ মামলা

স্টাফ রিপোর্টার : রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১১৩৬টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। সোমবার ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।

মঙ্গলবার (৩ মার্চ) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিসি মিডিয়া তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

ট্রাফিক-রমনা বিভাগে ৯টি বাস, ৪টি কাভার্ডভ্যান, ৮টি সিএনজি ও ১৫টি মোটরসাইকেলসহ মোট ৭০টি মামলা হয়েছে।

ট্রাফিক-লালবাগ বিভাগে ১৭টি বাস, ১৪টি ট্রাক, ৪টি কাভার্ডভ্যান, ৬টি সিএনজি ও ৫টি মোটরসাইকেলসহ মোট ১৭৮টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ৪টি বাস, ১টি ট্রাক, ৮টি কাভার্ডভ্যান, ৯টি সিএনজি ও ৪৪টি মোটরসাইকেলসহ মোট ৭৮টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ১৮টি বাস, ৩০টি ট্রাক, ২৩টি কাভার্ডভ্যান, ৯টি সিএনজি ও ৪৯টি মোটরসাইকেলসহ মোট ১৫৮টি মামলা হয়েছে।

অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৪টি বাস, ৩টি ট্রাক, ৭টি কাভার্ডভ্যান, ১৫টি সিএনজি ও ৪০টি মোটরসাইকেলসহ মোট ১০৯টি মামলা হয়েছে।

ট্রাফিক-মিরপুর বিভাগে ১৪টি বাস, ৫টি ট্রাক, ৯টি কাভার্ডভ্যান, ১৯টি সিএনজি ও ৬৬টি মোটরসাইকেলসহ মোট ১৪৫টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ৩১টি বাস, ১৫টি ট্রাক, ১৯টি কাভার্ডভ্যান, ৪৫টি সিএনজি ও ৯১টি মোটরসাইকেলসহ মোট ২৭৭টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ১৪টি বাস, ৩টি ট্রাক, ৬টি কাভার্ডভ্যান, ৯টি সিএনজি ও ৬৭টি মোটরসাইকেলসহ মোট ১৯১টি মামলা হয়েছে।

এছাড়াও অভিযানকালে মোট ৪২০টি গাড়ি ডাম্পিং ও ২৭০টি গাড়ি রেকার করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

(ওএস/এএস/মার্চ ০৩, ২০২৬)