ঢাকা, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

দিনাজপুরে ভাড়াটিয়াকে ধর্ষণের অভিযোগে বাড়িওয়ালা গ্রেফতার

২০২৬ মার্চ ০৩ ১৮:৪৯:১০
দিনাজপুরে ভাড়াটিয়াকে ধর্ষণের অভিযোগে বাড়িওয়ালা গ্রেফতার

শাহ্ আলম শাহী, দিনাজপুর : দিনাজপুরের বিরামপুর শহরে ভাড়াটিয়া নারীকে ধর্ষণের মামলার আসামি বাড়িওয়ালা হুমায়ুনকে গ্রেফতার করেছে র‍্যাব।

র‌্যাব-৫ রাজশাহী থেকে গ্রেফতার করে পুলিশ সোপর্দ করলে আজ মঙ্গলবার তাকে দিনাজপুর আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়।

বিরামপুর থানার মামলার তদন্ত কর্মকর্তা এস.আই দুলু মিয়া জানান, বিরামপুর শহরের প্রফেসরপাড়া মহল্লার মৃত: ফজলুর রহমানের ছেলে হুমায়ুন কবীর (৪৩) তার বাড়ির ভাড়াটিয়া ৪০ বছর বয়সী এক নারীকে জোর পূর্বক ধর্ষণ করে পালিয়ে যান। এ ঘটনায় ঐ নারী বাদী হয়ে চলতি বছরের ৭ জানুয়ারি হুমায়ুনের বিরুদ্ধে বিরামপুর থানায় মামলা করেন। দীর্ঘ প্রায় পৌনে ২ মাস আত্মগোপনে থাকা হুমায়ুনকে র‌্যার-৫ এর সহায়তায় সোমবার রাজশাহী থেকে গ্রেফতার করে পুলিশ।

বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সরকার জানান, গ্রেফতারকৃত আসামি হুমায়ূনকে মঙ্গলবার (৩ মার্চ) আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়।

(এসএস/এসপি/মার্চ ০৩, ২০২৬)