ঢাকা, বুধবার, ৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

সুবর্ণচরে ছিন্নমূল মানুষের মাঝে খাদ্য সামগ্রী 

২০২৬ মার্চ ০৪ ১৩:১২:২০
সুবর্ণচরে ছিন্নমূল মানুষের মাঝে খাদ্য সামগ্রী 

মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : সুবর্ণ ভিশনে সংবাদ প্রচারের পর সুবর্ণচর উপজেলার ১ নং চরজুবিলী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের খাল পাড়ে রাস্তার পাশে বসবাস করা ছিন্নমূল মানুষের পাশে দাঁড়ালেন চর জব্বর ইউনিয়নের বিশিষ্ট সমাজ সেবক মোহাম্মদ ইসমাইল হোসেন ওরপে ইসমাইল প্লাজা।

৩ মার্চ (মঙ্গলবার) দিনব্যাপী প্রায় ২০০ পরিবারের মাঝে তিনি নিজে ঘরে ঘরে ইফতার ও খাদ্য সামগ্রী পৌঁছে দেন এসময় স্থানীয় বিএনপির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

মোঃ ইসমাইল হোসেন ওরপে ইসমাইল প্লাজা বলেন,ভোগে সুখ নয় ত্যাগেই সুখ, সিয়াম সাধনার এই মাসে বেশী বেশী দান করা উত্তম, আমাদের প্রতিবেশীদের খেয়াল রাখা উচিত এসব মানুষের পাশে আমরা না দাঁড়ালে কে দাঁড়াবে? সমাজের বিত্তশালী সকল মানুষ এদের দিকে নজর দেয়া উচিত। সকলে যদি এগিয়ে আসে অসহায় মানুষ গুলোর মুখে হাসি ফুটবে।

(আইইউএস/এএস/মার্চ ০৪, ২০২৬)