ঢাকা, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

পদ্মা সেতু টোল প্লাজার কাছে আধা টন জাটকা ইলিশ জব্দ 

২০২৬ মার্চ ০৫ ১৯:২৪:১৭
পদ্মা সেতু টোল প্লাজার কাছে আধা টন জাটকা ইলিশ জব্দ 

মো. মাসুদ খান, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের লৌহজংয়ে মৎস্য অফিস ও কোস্টগার্ডের যৌথ অভিযানে ৪ শ’ ৫০ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত পদ্মা সেতু টোল প্লাজাএলাকায় অভিযান চালিয়ে এ জাটকা জব্দ করা হয়। তবে এসময় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

লৌহজং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রেজাউল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল ৯টা হতে দুপুর ১টা পর্যন্ত পদ্মা সেতু টোল প্লাজার মাওয়া প্রান্তে এক যৌথ অভিযান পরিচালনা করে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার অফিস ও কোস্টগার্ড কম্পোজিট ষ্টেশন পদ্মা। এসময় দক্ষিনবঙ্গ থেকে বরিশালগামী একটি বাসে তল্লাশি করে সাড়ে ৪ শ’ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়। কেউ জাটকার মালিকানা বাদী না করায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। পরে জব্দকৃত জাটকাগুলো বিভিন্ন মাদ্রসা, এতিমখানা, গরীব ও দুস্থ্যদের মাঝে বিলিয়ে দেয়া হয়।

(এমকে/এসপি/মার্চ ০৫, ২০২৬)