ঢাকা, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রাক্টর উল্টে চালক নিহত 

২০২৬ মার্চ ০৫ ১৯:২৭:০৯
দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রাক্টর উল্টে চালক নিহত 

শাহ্ আলম শাহী, দিনাজপুর : দিনাজপুরের ফুলবাড়ীতে বালুবাহী ট্রাক্টর উলটে চালক নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার আটপুকুর হাট সড়কের মুক্তারপুর এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত চালকের নাম রাসেল (৩৫)।

নিহত রাসেল রংপুর বদরগঞ্জ উপজেলার কুতুবপুর সোনারপাড়া গ্রামের জাহাঙ্গীর আলম এর ছেলে।

স্থানীয়রা বলেন, ট্রাক্টরটি বদরগঞ্জ নাগের হাট থেকে বালু নিয়ে চিন্তামণ আটপুকুর বালু আনলোড করে যাওয়ার পথে চালক ট্রাক্টরের নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে পল্টি খেয়ে পড়ে যায়। সেখানেই ট্রাক্টরের নিচে চাপা পড়ে চালক মারা যায়।

ফুলবাড়ী থানার অফিসার ইনচাজ আব্দুল লতিফ শাহ দুর্ঘটনার কথা স্বীকার করে বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছি। এ বিষয়ে নিয়মিত মামলা দায়ের করে, সুরতহাল শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তারন্তর করা হবে।

(এসএস/এসপি/মার্চ ০৫, ২০২৬)