ঢাকা, শনিবার, ৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২

প্রচ্ছদ » দেশের বাইরে » বিস্তারিত

‘রাতে ইরানে সবচেয়ে বেশি বোমাবর্ষণ হবে’

২০২৬ মার্চ ০৭ ১২:৩০:৫৫
‘রাতে ইরানে সবচেয়ে বেশি বোমাবর্ষণ হবে’

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ‘আজ (শনিবার) রাত হবে ইরানের বিরুদ্ধে আমাদের (যুক্তরাষ্ট্রের) সবচেয়ে বড় বোমা হামলা অভিযান।’

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের এই হামলা ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ও ক্ষেপণাস্ত্র তৈরির কারখানাগুলোতে সবচেয়ে বেশি ক্ষতি করবে এবং এর মাধ্যমে সেগুলোর সক্ষমতা উল্লেখযোগ্যভাবে দুর্বল করে দেওয়া হবে।

তেহরানের হরমুজ প্রণালী নিয়ন্ত্রণের কথা উল্লেখ করে স্কট বেসেন্ট বলেন, ইরান ‘অর্থনৈতিক অস্থিরতা’ সৃষ্টির চেষ্টা করছে।

তথ্যসূত্র : আল–জাজিরা

(ওএস/এএস/মার্চ ০৭, ২০২৬)