প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
সালথায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের মতবিনিময় সভা
২০২৬ মার্চ ০৭ ১৮:২২:৪১
সালথা প্রতিনিধি : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ফরিদপুরের সালথায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ও বাজার ব্যপস্থাপনা স্বাভাবিক রাখতে মতবিনিময় সভা করেছেন থানা পুলিশ।
আজ শনিবার সকালে থানার হলরুমে উপজেলার বিভিন্ন বাজার কমিটি, বাজার ব্যবসায়ী, মাহিন্দ্র ড্রাইভার ও অটো ড্রাইভারদের সাথে এই মত বিনিময় করেন তারা।
সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বাবলুর রহমান খানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সালথা সার্কেল) মাহমুদুল হাসান।
এসময় উপস্থিত ছিলেন, সালথা থানার তদন্ত ওসি কেএম মারুফ হাসান রাসেল, সালথা প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমূখ।
এসময়ে সালথা সদর বাজারের যানজট সহ নানা সমস্যার কথা তুলে ধরেন বণিক সমিতির সদস্যরা। পাশাপাশি অটো, মাহিন্দ্র ড্রাইভার ও বাজার ব্যবসায়ীরা তাদের নানামুখী সমস্যার কথাও তুলে ধরেন।
সকলের মতামত শেষে প্রধান অতিথির বক্তব্যে সহকারী পুলিশ সুপার (নগরকান্দা - সালথা) সার্কেল মাহমুদুল হাসান বলেন, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চার সদস্য বিশিষ্ট বিশেষ একটা টিম গঠন করা হয়েছে। এরা প্রতিদিন দুপুর ৩ টা থেকে রাত ১০ টা পর্যন্ত নিয়োজিত থাকবে। এছাড়া মোটরসাইকেলে ২ টি টিম সর্বদা টহল দিবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আপনারা আমাদের সহযোগিতা করবেন।
তিনি বলেন, বিভিন্ন ইউনিয়নে কিছু ছ্যাচড়া চোর আছে। এর মূল কারণ হচ্ছে মাদক, এই মাদকের টাকার জন্য এসকল ছোট্ট খাটো চুরি ছিনতাই গুলো করে থাকে তারা। এদের বিরুদ্ধে আপনাদের মাধ্যমে জনসচেতনতা সৃষ্টি করতে হবে।
(এএন/এসপি/মার্চ ০৭, ২০২৬)
