ঢাকা, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

গোপালগঞ্জে আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভা 

২০২৬ মার্চ ০৮ ১৮:২১:৪৭
গোপালগঞ্জে আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভা 

তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : আন্তর্জাতিক নারী দিবস পালন উপলক্ষ্যে গোপালগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এবারের প্রতিপাদ্য বিষয় "আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার।"

আজ রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান। অতিরিক্ত জেলা প্রশাসক এস.এম তারেক সুলতানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ, জেলা পরিষদের প্রাশাসক আমিত দেবনাথ, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক লাখসান লাকী বক্তব্য রাখেন।

আলোচনা সভায় বক্তারা নারীর সম্মান ও মর্যাদাকে সমুন্নত রাখতে সকলকে এগিয়ে আসার আহবান জানান। নারীরা আজকাল অনেক এগিয়ে উল্লেখ করে বক্তারা আরো বলেন, নারীরা পুরুষের পাশাপাশি দেশের উন্নয়নে ভূমিকা রেখে যাচ্ছেন।

(টিবি/এসপি/মার্চ ০৮, ২০২৬)