প্রচ্ছদ » মিডিয়া » বিস্তারিত
সালথা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
২০২৬ মার্চ ১১ ১৯:০৪:৫৪
সালথা প্রতিনিধি : পবিত্র রমজান মাস উপলক্ষে ফরিদপুরের সালথা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সালথা প্রেসক্লাবের আয়োজনে আজ বুধবার উপজেলা পরিষদ হলরুমে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সালথা প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম নাহিদ ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মামুন সরকার, সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান, সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ বাবলুর রহমান খান, নবকাম কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বর, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আবুল ফজল মুরাদ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, সালথা প্রেসক্লাবের সাবেক সভাপতি সেলিম মোল্যা, জামায়াতে ইসলামীর সেক্রেটারী তরিকুল ইসলাম প্রমুখ।
এছাড়াও স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
(এএন/এসপি/মার্চ ১১, ২০২৬)
