ঢাকা, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

রাজৈরে ইতালি নেওয়ার কথা বলে লিবিয়া পাঠিয়ে টাকা আত্নসাৎ

২০২৬ মার্চ ১১ ১৯:১৭:১৬
রাজৈরে ইতালি নেওয়ার কথা বলে লিবিয়া পাঠিয়ে টাকা আত্নসাৎ

বিপুল কুমার দাস, রাজের :মাদারীপুরের রাজৈরের নুরপুরে ইতালি নেওয়ার কথা বলে লিবিয়া পাঠিয়ে সর্বশান্ত করে টাকা আত্নসাতের অভিযোগে লিবিয়া ফেরত প্রবাসী সংবাদ সম্মেলন করেছে।

আজ বুধবার দুপুরে রাজৈর উপজেলার খালিয়া ইউনিয়নের নূরপুরের লিবিয়া ফেরত প্রবাসী কৃষক মো ফকরুল মিয়াকে বিগত ২০২৩ সালের আগস্টে লিবিয়া হয়ে ইতালি পাঠানোর কথা বলে ১৬ লাখ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে একই এলাকার মনছুর শিকদারের বিরুদ্ধে। এরই প্রতিবাদে ভুক্তভোগী কৃষক লিবিয়া ফেরত মো ফকরুল মিয়া সংবাদ সম্মেলন কর এই অভিযোগ করেন।

ভুক্তভোগী ফকরুল মিয়া জানান ২০২৩ সালে লিবিয়া হয়ে ইতালি যাওয়ার ইচ্ছা প্রকাশ করলে একই এলাকার মনছুর শিকদার ১৩ লাখ টাকার চুক্তিতে বডি কনট্যাক্টে ইতালে পৌঁছে দিবে এমন কথা বল্লে সে (মনছুর শিকদার) আমাকে লিবিয়া নিয়ে দীর্ঘ আঠারো মাস নিদারুণ নিষ্ঠুর ভাবে সেখানে আটকে রাখে, পরে আমি অনেক কস্ট করে লিবিয়া থেকে বাংলাদেশ আসি, সেখানে সে আমাকে আটকে রাখে ও খানাপিনার কস্ট দেয়, এখন আমি আপনাদের মাধ্যমে সরকারের কাছে দাবী জানাই, আমার টাকা আমি ফেরত চাই। আমি আমার স্ত্রী ও পাঁচ ছেলে মেয়ে নিয়ে অনেক কস্টে জীবন যাপন করছি।

(বিডি/এসপি/মার্চ ১১, ২০২৬)