প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
টাঙ্গাইলে ড্যাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
২০২৬ মার্চ ১১ ২৩:৪১:০৮
টাঙ্গাইল প্রতিনিধি : ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ মার্চ) টাঙ্গাইল মেডিকেল কলেজ প্রাঙ্গণে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাব কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. সিরাজুল ইসলাম, সহ-সভাপতি ডা. পারভেজ রেজা কাকন এবং টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন,টাঙ্গাইল মেডিকেল কলেজের পরিচালক এম এ কুদ্দুস, জেনারেল হাসপাতালের পরিচালক ডাঃ সাদিকুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড্যাব টাঙ্গাইল জেলার আহ্বায়ক ও কেন্দ্রীয় ড্যাবের উপদেষ্টা ডা. এম এ মতিন।
এ সময় আরো উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপি ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) টাঙ্গাইল জেলা শাখার নেতা কর্মীরা।
এসময় বক্তারা বলেন, রমজানের এই পবিত্র মাসে দোয়া ও ইফতার মাহফিল পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
(এসএএম/এএস/মার্চ ১১, ২০২৬)
