ঢাকা, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

প্রচ্ছদ » রাজনীতি » বিস্তারিত

রাষ্ট্রপতিকে অভিশংসনসহ ৩ দাবিতে সংসদের সামনে এনসিপির অবস্থান

২০২৬ মার্চ ১২ ১২:৩৩:৫৭
রাষ্ট্রপতিকে অভিশংসনসহ ৩ দাবিতে সংসদের সামনে এনসিপির অবস্থান

স্টাফ রিপোর্টার : গণভোট অনুযায়ী সংস্কার বাস্তবায়ন, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অভিশংসন এবং জুলাই গণহত্যার বিচারের দাবিতে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে জাতীয় সংসদ ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীসহ আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের সদস্যরা।

বৃহস্পতিবার (১২ মার্চ) ‘জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবার’ ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

কর্মসূচিতে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, মনিরা শারমিন প্রমুখ উপস্থিত আছেন।

(ওএস/এএস/মার্চ ১২, ২০২৬)