প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
দিনাজপুরে অসহায় ও দুঃস্থ মানুষকে সহযোগিতা এবং সারা বাংলা ৮৮ বন্ধুদের ইফতার মাহফিল
২০২৬ মার্চ ১২ ১৯:১৯:৩৯
শাহ্ আলম শাহী, দিনাজপুর :দিনাজপুরে অনুষ্ঠিত হয়েছে এসএসসি ব্যাচ ভিত্তিক সংগঠন, 'সারা বাংলা ৮৮ ফাউন্ডেশন' দিনাজপুর জেলা প্যানেলের উদ্যোগে অসহায় ও দুঃস্থ মানুষকে সহযোগিতা এবং ' সারা বাংলা ৮৮"' বন্ধুদের ইফতার মাহফিল।
আজ বৃহস্পতিবার দিনাজপুর শহরের বালুবাড়ীস্থ কমিউনিটি সেন্টার 'গ্রিনভিউ' বালুবারিতে অনুষ্ঠিত হয়েছে এ আয়োজন।
৮৮ বন্ধুরা একত্রিত হয়ে সূর্যাস্তের সময় (মাগরিবের আজানের পর) একসাথে রোজা ভাঙার একটি আনন্দঘন সামাজিক আয়োজন ছিল এটি। পিছিয়ে পড়া বন্ধুদের ঈদ উপহার প্রদান, বন্ধুদের পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, আড্ডা,স্মৃতিচারণ এবং প্রার্থনার একটি চমৎকার সুযোগ সৃষ্টি হয় এই আয়োজনে।
এতে ঐতিহ্যবাহী খাবারের পাশাপাশি আলোচনার মাধ্যমে সামাজিক সচেতনতা ও মানবিক দিকগুলোও বৃদ্ধি পায়।
দীর্ঘদিন পর বন্ধুদের সাথে দেখা করা ও কুশল বিনিময়ের একটি সেরা উপায় ছিলো এই ইফতার মাহফিল। ইফতারের আগে আলোচনা বা দোয়ার আয়োজন এবং পরে একসাথে নামাজ আদায় করা হয় সেখানেই।
খাবারের মেন্যু ছিলো তেহেরী পোলাও,কোপ্তা,খেজুর, ছোলা, মুড়ি, পেঁয়াজু, বেগুনি,ফলমূল ও শরবতদহ বেশ কিছু মজাদার খাদ্য সামগ্রী। ৮৮ বন্ধুরা একত্রিত হয়ে পুরনো স্মৃতি রোমন্থন এবং একসাথে ভালো সময় কাটানো হয়।
অনুষ্ঠানের শুরুতে ২০টি দরিদ্র পরিবারকে দশ দিনের বাজার ও ঈদ খরচের জন্য নগদ অর্থ প্রদান করা হয়। একই অনুষ্ঠানে পিছিয়ে পড়া এক বন্ধুর ভাই প্যারালাইজড রোগীকে চিকিৎসা বাবদ ও একজন মরহুম বন্ধুর পরিবারকে ঘরের টিনশেড বাবদ নগদ অর্থ প্রদান করা হয়।
সারা বাংলা ৮৮ ফাউন্ডেশন এর মূলত চ্যারিটি মূলক কাজ ও পিছিয়ে পড়া বন্ধুদের সহযোগিতায় সব সময়ের জন্য নিবেদিত এছাড়া বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে ও তারা অংশগ্রহণ করে।
অনুষ্ঠানটিতে জেলা প্যানেলের কো-অর্ডিনেটর সৈয়দ আজাদুর রহমান বিপু ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা সম্বন্ধে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে উপস্থিতিদের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা করে দিনাজপুর প্যানেলের জয়েন্ট কো অর্ডিনেটর মোজাহারুল, মোকাররম, মোস্তাফিজ, মিনহাজুল, মমতাজ, আবু রায়হানৎ। এছাড়াও আগামীর করণীয় নিয়ে আলোচনা করে অধ্যাপক লাল মিয়া, প্রিন্সিপাল মোফাজ্জল, সহযোগী অধ্যাপক মতিউর রহমান ও সাংবাদিক শাহ্ আলম শাহী।
শেষে ইফতার মাহফিলে মোনাজাত করেন আব্দুল মোস্তাক। এই সময় উপস্থিত ছিল দিনাজপুর জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত ও সদর উপজেলার ৮৮ ব্যাচ এর বন্ধুরা। যে সমস্ত বন্ধুরা অসুস্থ এবং যে বন্ধুরা এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছে তাদের সবার জন্যই দোয়া ও মাগফেরাত কামনা করা হয়।
(এসএস/এসপি/মার্চ ১২, ২০২৬)
