ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু 

২০২৬ মার্চ ১৫ ১৯:০১:০১
সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু 

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার রাত সাড়ে ৮টার দিকে সাতক্ষীরার বিনেরপোতার ঋশিল্পীর পাশে বৈদ্যুতিক সাবস্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম এনামুল কবীর লাভু। তিনি খুলনা জেলার রুপসা উপজেলার জাবুসা গ্রামের মকবুল হোসেনের ছেলে।

খুলনা জেলার রুপসা উপজেলার জাবুসা গ্রামের হুমায়ুন কবীর বাবু জানান, তার ভাইসহ চারজন কয়েকদিন আগে সাতক্ষীরার বিনেরপোতার ঋশিল্পীর পাশে বৈদ্যুতিক সাবস্টেশনে নতুন প্রকল্পের শ্রমিক হিসেবে কাজ করতে যায়। শনিবার রাত সাড়ে ৮টার দিকে মাটি কাটা শেষে মোটরের সঙ্গে পাইপ লাগিয়ে বালি ভিজাচ্ছিল। এ সময় সে একটি হ্যালোজেন লাইট এক জায়গা থেকে অন্যত্র নিয়ে যাওয়ার সময় তা উপর দিয়ে টাঙানো তারে লেগে সে বিদ্যুতায়িত হয়। সহকর্মীরা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ রাহুল দেব তাকে মৃত বলে ঘোষণা করেন। পরে কারো কোন অভিযোগ নেই মর্মে আবেদন করায় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ময়না তদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেন।

সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ রাহুল দেব জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়ার পর এনামুল কবীরর লাশ হাসপাতালে আনা হয়।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান শ্রমিক এনামুল কবীরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

(আরকে/এসপি/মার্চ ১৫, ২০২৬)