ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

নড়াইলে প্রয়াত সঙ্গীত শিল্পী মিলু ঠাকুরের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও ইফতার মাহফিল

২০২৬ মার্চ ১৫ ১৯:৩৮:২৮
নড়াইলে প্রয়াত সঙ্গীত শিল্পী মিলু ঠাকুরের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও ইফতার মাহফিল

রূপক মুখার্জি, নড়াইল :নড়াইলের লোহাগড়ায় প্রয়াত সঙ্গীত শিল্পী মিলু ঠাকুরের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার বিকালে লোহাগড়া শহরের প্রানকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী মোল্যার মাঠে প্রয়াত সঙ্গীত শিল্পী মিলু ঠাকুরের জৈষ্ঠ্য সন্তান প্রবাসী রায়হান ঠাকুরের সার্বিক সহযোগিতায় এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লোহাগড়া পৌর সভার সাবেক মেয়র এ্যাডভোকেট নেওয়াজ আহম্মদ ঠাকুর নজরুল।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা কাজী মুরাদ হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইকবাল কাজী, পৌর বিএনপির সহ-সভাপতি সৈয়দ আব্দুস সবুর, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহেল রানা লাক্সমী, সাইফুল ইসলাম, সাংবাদিক কাজী ইমরানসহ প্রমূখ।

আলোচনা সভা শেষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে বিপুল সংখ্যক মুসল্লী অংশগ্রহণ করেন।

(আরএম/এসপি/মার্চ ১৫, ২০২৬)