প্রচ্ছদ » তথ্য-প্রযুক্তি » বিস্তারিত
সহজ সাবস্ক্রিপশন ও সাশ্রয়ী মূল্যে চরকির ঈদ স্পেশাল কনটেন্ট আনলো রবি
২০২৬ মার্চ ১৬ ১৭:২৩:৪৩
তথ্যপ্রযুক্তি ডেস্ক : ঈদ উপলক্ষে গ্রাহকদের জন্য অনন্য কনটেন্ট এবং প্রিমিয়াম বিনোদনের আকর্ষণীয় অফার চালু করেছে দেশের অন্যতম শীর্ষ মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা পিএলসি। এজন্য জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকির সাথে একটি অংশীদারিত্ব স্থাপন করেছে কোম্পানিটি। চুক্তির আওতায় সহজ সাবস্ক্রিপশন এবং সাশ্রয়ী মূল্যে চরকির জনপ্রিয় সিনেমা, অরিজিনাল সিরিজ এবং বিশেষ ঈদ রিলিজ উপভোগ করতে পারবেন রবির গ্রাহকরা।
গ্রাহকদের জন্য প্রিমিয়াম ডিজিটাল বিনোদনকে আরও সহজলভ্য ও সাশ্রয়ী করে তুলতেএমন একটি পদক্ষেপ গ্রহণ করলো রবি। গ্রাহক নিজের পছন্দ ও সুবিধা অনুযায়ী ৩ দিন থেকে ৩০ দিন মেয়াদী এবং ৬১ টাকা থেকে ১৩১ টাকা মূল্যের অফার গ্রহণ করতে পারবেন।
যে কোন প্রান্ত থেকে মাই রবি অ্যাপ, রিচার্জ (এমএফএস প্ল্যাটফর্ম ও রিটেইল চ্যানেল) এবং ইউএসএসডি ডায়াল কোডের মাধ্যমে সহজেই এই প্যাকগুলো কিনতে পারবেন গ্রাহকরা।
ঈদের আনন্দঘন সময়ে পরিবার ও বন্ধুদের সঙ্গে মানসম্মত সময় কাটানোর সুযোগ তৈরি করতেই রবির এই উদ্যোগ। এই উদ্যোগের ফলে সাশ্রয়ী মূল্যে জনপ্রিয় ও ব্লকবাস্টার কনটেন্ট উপভোগের মাধ্যমে গ্রাহকদের ডিজিটাল বিনোদনের অভিজ্ঞতা আরও সমৃদ্ধ হবে বলে প্রত্যাশা রবির।
(পিআর/এসপি/মার্চ ১৬, ২০২৬)
