প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
গোপালগঞ্জে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
২০২৬ মার্চ ১৬ ১৭:৩৮:৫৪
তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জে ওষুধের প্যাকেটের ভিতরে স্যাম্পল রেখে বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরী ও মূল্য তালিকা না থাকায় ৩ প্রতিষ্ঠানকে ৭ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ সোমবার দুপুরে গোপালগঞ্জের ঘোনাপাড়া ও টুঙ্গিপাড়া উপজেলার নিলফা বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সৈয়দা তামান্না তাসনিম।
তিনি বলেন, ওষুধের প্যাকেটের ভিতরে স্যাম্পল রেখে বিক্রির অপরাধে টুঙ্গিপাড়া উপজেলার নিলফা বাজারের মোল্লা মেডিকেল হলকে ৫ হাজার ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরীর অপরাধে ওই বাজারের মুন্না সুইটসকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া সদর উপজেলার ঘোনাপাড়ায় মূল্য তালিকা না থাকায় ইমরান ফল ঘর কে ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এ কর্মকর্তা।
(টিবি/এসপি/মার্চ ১৬, ২০২৬)
