ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

ময়মনসিংহে এনপিএস মানবাধিকার সংস্থার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল 

২০২৬ মার্চ ১৬ ২০:২৫:৩৮
ময়মনসিংহে এনপিএস মানবাধিকার সংস্থার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল 

নীহার রঞ্জন কুন্ডু, ময়মনসিংহ : ন্যাশনাল প্রেস সোসাইটি (NPS) ময়মনসিংহ এর আয়োজনে মাহে রমজানের পবিত্রতা রক্ষায় জেলার বিশিষ্টজনদের সম্মান ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির ৩নং ভবনে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মাহফিলে ইফতার পুর্ববর্তী আলোচনা সভায় এনপিএস মানবাধিকার সংস্থার বিভিন্ন মানবিকতার কার্যক্রম নিয়ে প্রশংসামোলক বক্তব্য রাখেন অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও ময়মনসিংহ জেলা শাখার সভাপতি এড নূরুল হক। আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন এন পি এস গনমাধ্যম মানবাধিকার সংস্থার কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান, সুপ্রীম কোর্ট অব বাংলাদেশের বিজ্ঞ আইনজীবি এডভোকেট এটিএম মাহবুব উল আলম

এনপিএস ময়মনসিংহ জেলার সভাপতি মনির হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক
মানবাধিকারকর্মী পলাশের সঞ্চালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন এডভোকেট জহির, এডভোকেট লিটন দাস,এডভোকেট রাশেদ, প্রফেসর সারোয়ার প্রমুখ। এছাড়াও ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সদস্যগণ, আইনজীবী সহকারীনৃন্দগণসহ এনপিএস মানবাধিকার সংস্থার জেলা পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

(এনআরকে/এসপি/মার্চ ১৬, ২০২৬)