প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা জুয়েল গ্রেপ্তার
২০২৬ মার্চ ১৭ ১৫:২৭:১১
সালথা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের সালথা উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা রাকিবুল হাসান জুয়েলকে (৩৪) গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ মার্চ) সকালে উপজেলার ভাওয়াল গ্রাম এলাকা থেকে সালথা থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
জুয়েল ভাওয়াল গ্রামের আব্দুল ওয়াহাব মাতুব্বরের ছেলে ও সালথা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি।
সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বাবলুর রহমান খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাকিবুল হাসান জুয়েলকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। সে দ্রুত বিচার আইন তথসহ বিস্ফোরক মামলার ওয়ারেন্টভূক্ত আসামী ছিলো।
ওসি আরো জানায়, আইনশৃঙ্খলা রক্ষায় নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে এবং যেসব আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে তাদের আইনের আওতায় আনতে অভিযান আরও জোরদার করা হবে।
(এএনএইচ/এএস/মার্চ ১৭, ২০২৬)
