প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
মাগুরায় অস্বচ্ছলদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
২০২৬ মার্চ ১৭ ১৭:৪৮:৫৬
মাহমুদ ফজল, মাগুরা : অসচ্ছল মানুষের মাঝে ঈদ উপহার দিলো মাগুরার প্রথম আবৃত্তি সংগঠন কণ্ঠবীথি। আজ মঙ্গলবার সকালে মাগুরা ৩ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় অর্ধশতাধিক মানুষের মধ্যে এ উপহার বিতরণ করা হয়।
কণ্ঠবীথির আহবায়ক মাজহারুল হক লিপু জানান, কণ্ঠবীথি একটি সাংস্কৃতিক সংগঠন হলেও সামাজিক দায়বদ্ধতা থেকে সব সময়ই সংগঠনটি অসহায় মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করে। সেই ধারাবাহিকতায় সংগঠনের কয়েকজন জ্যেষ্ঠ সদস্য ও সুহৃদের সহযোগিতায় অসহায় মানুষের মধ্যে ঈদ উপলক্ষে খাবার সামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি প্যাকেটে চাউল, চিনি, সেমাই, দুধ, তেলসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী রয়েছে। অর্ধ শতাধিক মানুষকে এই উপহার সামগ্রী দেওয়া হয়েছে।
উপহার বিতরণের সময় উপস্থিত ছিলেন, কণ্ঠবীথির প্রতিষ্ঠাতা রকিবুল হক দিপু, যুগ্ম আহবায়ক এডভোকেট মোখলেছুর রহমান, জ্যেষ্ঠ সদস্য রুবায়েত ফিরোজ, ফজল মাহমুদ, রাশেদুল ইসলাম, শ্রাবন্তী, হাসিবুল আলম প্রমুখ।
(এমএফ/এসপি/মার্চ ১৭, ২০২৬)
