প্রচ্ছদ » রাজনীতি » বিস্তারিত
‘সকল নেতাদের ঐক্যবদ্ধ থাকতে হবে’
২০২৬ মার্চ ১৮ ১৩:৫৯:৫৫
সালথা (ফরিদপুর) প্রতিনিধি :পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্যদিয়ে বাংলাদেশে একটি গনতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এখন সময় উন্নয়ন করার। সকল নেতাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। কোন প্রকার বিভেদ সৃষ্টি করা যাবে না, কাইজ্জা-মারামারী করার সময় এখন নাই।
মঙ্গলবার (১৭ মার্চ) ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের সিংহপ্রতাপ গ্রামে ইমামুল হোসেন তারা মিয়ার বাড়িতে আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বৈশিক সমস্যার একটাই সমাধান হচ্ছে, কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। যে যুদ্ধ বিরাজ করছে তাতে কোন দেশের কোন মানুষের ক্ষতি ছাড়া উপকার হওয়ার না।
বর্ষিয়ান রাজনীতিবিদ ইমামুল হোসেন তারা মিয়ার সভাপতিত্বে আলোচনা সভা ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি'র সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, বিএনপি নেতা এ্যাডভোকেট হাবিবুর রহমান, উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতব্বর, বিএনপির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক খন্দকার খাইরুল বাশার আজাদ, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু, সাবেক ইউপি চেয়ারম্যান খন্দকার রেজাউর রহমান চয়ন, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বিল্লাল মাতুব্বর, সাধারণ সম্পাদক আবুল কালাম, বিএনপি নেতা নুরু মাতুব্বর, বিল্লাল মাতুব্বর, ইব্রাহিম মোল্যা, হিরু মোল্যা, নুর আলম, যুবদল নেতা এনায়েত হোসেন, মিরান হোসাইন, হাবিবুর রহমান হাবি, ছাত্রদল নেতা সাইফুল আলম, রেজাউল ইসলাম রাজ, মেহেদী হাসান সোহাগ প্রমুখ।
(এএনএইচ/এএস/মার্চ ১৮, ২০২৬)
