প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
গোপালগঞ্জে ৭৮টি অসহায় পরিবার পেল ভ্যান ও সেলাই মেশিন
২০২৬ মার্চ ১৮ ১৭:৫০:৪৫
তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জে অসহায় ও দরিদ্র পরিবারের কর্ম-সংস্থান সৃষ্টির লক্ষ্যে ৭৮টি পরিবারের মাঝে ব্যাটারীচালিত ভ্যান এবং সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) রাতে সদর উপজেলার বলাকৈড় গ্রামে মনোয়ারা জালাল উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে এসব ভ্যান ও সেলাই মেশিন বিতরণ করা হয়।
প্রধান অতিথি দেশের খ্যাতিসম্পন্ন ইসলামী বক্তা মাওলানা নাসির উদ্দিন যুক্তিবাদী ২৮ জন ভ্যান চালকের হাতে ভ্যানের চাবি তুলে দেন। পরে ফাউন্ডেশনের পরিচালকরা ৫০ জন অসহায় নারীর হাতে তুলে দেন সেলাইমেশিন।
এসময় মনোয়ারা জালাল উদ্দিন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জে.কে পলিমার ইন্ডাস্ট্রির ব্যাবস্থাপনা পরিচালক কামরুজ্জামান সিকদার কামাল, ব্যবসায়ী পাষান সিকদার, জে.কে পলিমার ইন্ডাস্ট্রির জেনারেল ম্যানেজার সাইফুল ইসলাম, ম্যানেজার মানব-সম্পদ মোঃ কুতুব উদ্দিন, ব্যবসায়ী জোবায়ের রায়হান শাহিন সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মাওলানা নাসির উদ্দিন ভ্যান চালকদের সততার সাথে যাত্রীদের সাথে ভাল ব্যবহার করে হালাল রুজী উপার্জনের আহবান জানান এবং নিয়মিত নামাজ পড়ার তাগিদ দেন। এসময় তিনি মনোয়ারা জালাল উদ্দিন ফাউন্ডেশন কর্তৃক অসহায় মানুষের পাশে দাড়ানো, তাদের কর্ম-সংস্থান সৃস্টি, বিনামুলে আল-খিদমাহ পানি সেবা, ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে শরিক থাকায় প্রশংসা করে মনোয়ারা জালাল উদ্দিন ফাউন্ডেশন, জেকে পলিমার ইন্ডাস্ট্রি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করেন।
মনোয়ারা জালাল উদ্দিন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জে.কে পলিমার ইন্ডাস্ট্রির ব্যাবস্থাপনা পরিচালক কামরুজ্জামান সিকদার কামাল বলেন, মনোয়ারা জালাল উদ্দিন ফাউন্ডেশন অলাভজনক একটি সেবামূলক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি নিয়মিত অসহায় মানুষের পাশে দাড়িয়ে তাদের কর্ম-সংস্থান সৃষ্টির ব্যবস্থা করে আসছে। প্রতিষ্ঠানটি ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে দাড়িয়ে কর্ম-সংস্থান সৃস্টি, বিনামুলে আল-খিদমাহ পানি সেবা, ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে শরীক থাকবে।
(টিবি/এসপি/মার্চ ১৮, ২০২৬)
