ঢাকা, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

দিনাজপুরে রোলেক্স বেকারী'র ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ইফতার মাহফিল

২০২৬ মার্চ ১৮ ১৮:৪১:৩৩
দিনাজপুরে রোলেক্স বেকারী'র ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ইফতার মাহফিল

শাহ্‌ আলম শাহী, দিনাজপুর : পরিচ্ছন্নতা, বিশুদ্ধতা ও বিশ্বস্ততার প্রতীক দিনাজপুরের ঐতিহ্যবাহী 'রোলেক্স বেকারী'র ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মনোরম ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার দিনাজপুরের উপকন্ঠ নয়নপুরস্থ রোলেক্স বেকারী'র কারখানায় এ ইফতার মাহফিলে আমন্ত্রিত অতিথি, সূধিজন, বেকারির কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকসহ সহস্রাধিক মুসল্লি নিয়ে ইফতার মাহফিল শেষে ঈদের লাচ্ছা সেমাই উপহার দেওয়া হয়।

পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে মানুষের চাহিদা পুরণে দিনাজপুরে লাচ্ছা সেমাই তৈরির ধুম পড়েছে। এবার স্থানীয় প্রশাসন ও বেকারি মালিক সমিতি প্রতিনিয়ত লাচ্ছা সেমাই তৈরীর কারখানাগুলো পরিদর্শন অব্যাহত রাখায়

ঈদ ও মেহমান দারিত্বের জন্য রোলেক্স বেকার স্বাস্থ্যকর পরিবেশে তৈরি করেছে সম্পন্ন লাচ্ছা সেমাই। এবারের লাচ্ছা সেমাই তৈরিতে পরিস্কার-পরিচ্ছন্নতা ছাড়া কোন শ্রমিক প্রবেশ করতে পারেনি লাচ্ছা তৈরির কারখানাগুলোতে' এমনি কথা জানিয়েছে ইফতারে অংশ নেওয়া শ্রমিক, মোয়াজ্জেম, রাজ্জাক, আরেফিন, মোজ্জামেল, রকি, মর্জিনা, সুফিয়া আখলিসহ অনেকেই।

ইফতার শেষে কারখানা শ্রমিকদের বেতন, ভাতা বুঝিয়ে দিয়ে ঈদের ছুটি প্রদান করেন রোলেক্স বেকারীর স্বত্তাধিকারি শুকলা।

কারখানা শ্রমিক রাকিব বলেন, 'লাচ্ছা সেমাই তৈরির মৌসুমে এই কারখানায় প্রায় শতাধিক শ্রমিকের কর্মসংস্থান হয়। উপার্জিত টাকা আমরা সন্তানদের পড়া-লেখার পাশাপাশি সংসারের কাজে লাগাই। পরিস্কার না থাকলে কারখানায় প্রবেশ করতে দেয় না মালিক পক্ষ।'

লাচ্ছা তৈরির কারিগর মোয়াজ্জেম হোসেন জানান, শুধু ঈদের জন্য নয়, এই কারখানায় সব সময় লাচ্ছা সেমাই তৈরি করি আমরা। তবে ঈদে বেশি চাহিদা থাকায় বেশি লাচ্ছা তৈরি হয়। বেশি মানুষ কাজ করি। আমাদের তৈরি লাচ্ছার চাহিদা প্রচুর।

(এসএস/এসপি/মার্চ ১৮, ২০২৬)