প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
ঈদ শুভেচ্ছার পাশাপাশি নতুন প্রজন্মকে মাদকমুক্ত থাকার আহবান
২০২৬ মার্চ ১৮ ২৩:১৮:৩০
মোঃ জসিম উদ্দিন জুয়েল, টঙ্গী
গাজীপুর মহানগরবাসীকে ঈদ-উল-ফিতর’ ২০২৬ এর শুভেচ্ছা জানালেন জিয়া সাইবার ফোর্সের গাজীপুর মহানগর শাখার সদস্য সচিব ও সমাজসেবী মোঃ ইকবাল আরাফাত। তিনি গাজীপুর মহানগরীর ৫৪নং ওয়ার্ড সুরতরঙ্গ রোড নিবাসী মৃত মিয়া মোহাম্মদ ঈস্রাফিল এর সুযোগ্য সন্তান।
গাজীপুরের শিক্ষাবন্ধু খ্যাত সাবেক সাংসদ ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসান উদ্দিন সরকারের নিকটতম ঘনিষ্ঠ আত্মীয় ইকবাল আরাফাত বাল্যকাল হতেই অত্যন্ত মার্জিত জীবন-যাপনের পাশাপাশি সমাজের সেবামূলক কার্যক্রমে আন্তরিকভাবে কাজ করেন। বিশেষ করে মাদকমুক্ত সমাজ গঠনে তিনি দীর্ঘ সময় ধরে কাজ করছেন। সুস্থধারার একঝাক তরুন প্রজন্মকে সাথে নিয়ে তিনি পতিত সরকারের সময় হতে জিয়া সাইবার ফোর্স সংগঠনের অধীনে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সংশ্লিষ্ট নানা ক্ষেত্রে গুজবের বিরুদ্ধে সামাজিক সচেতনতা সৃষ্টি ও বিরোধী মত দমনের প্রোপ্যাগান্ডার বিরুদ্ধে সক্রিয় ভূমিকা পালন করছেন। সদালাপী হাস্যজ্বল এই তরুণ নেতা একটি মাদকমুক্ত স্বনির্ভর বাংলাদেশের স্বপ্ন লালন করেন। ইকবাল আরাফাত বলেন, আল্লাহ আমাদের পবিত্র ও মহামান্বিত রামাদান পালনের মধ্যদিয়ে আমাদের সকলের আত্মিক সংশোধনের পথ তৈরি করেন। অতঃপর আমরা পারস্পরিক সৌহার্দ্য নিয়ে নিজেরা ঈদ আনন্দ করি এবং সবাইকে এই আনন্দে শরিক করি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সংগ্রাম থেকে উজ্জ্বিবীত হয়ে দেশের স্থিতিশীলতা ও সমৃদ্ধির লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিকল্পনায় আমাদের সততার সাথে ভূমিকা রাখতে হবে উল্লেখ করে তিনি বলেন, আমাদের এই সৌহার্দ্যের বন্ধনকে শক্তিশালী করতে হবে। এই জন্য দরকার সুচিন্তা ও সুস্থতা। আর তাই আমদের নতুন প্রজন্মকে মাদকমুক্ত থাকতে আহবান জানাই। পবিত্র ঈদ-উল-ফিতর হউক আনন্দময়, হাসি ফুটুক প্রতিটি ঘরে-প্রতিটি অন্তরে।
