প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
ঈশ্বরদীর এমপির উদ্যোগে ৬০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
২০২৬ মার্চ ১৯ ২৩:৪৪:২১
ঈশ্বরদী প্রতিনিধি : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ‘ঈদের খুশি ছড়িয়ে পড়ুক সবার মাঝে’ প্রতিপাদ্যকে সামনে রেখে ইসলামী সমাজকল্যাণ পাঠাগারের উদ্যোগে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে ঈশ্বরদীর মানিকনগরে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা গোলাম রব্বানী খান জুবায়ের।
এছাড়াও অনুষ্ঠানে উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ড. নুরুজ্জামান প্রামানিক, সলিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সাইদুল ইসলাম, সলিমপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী ডা. মুনসুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রায় ৬০০ দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপকারভোগীদের মাঝে আনন্দঘন পরিবেশ লক্ষ্য করা যায়।
আয়োজকরা জানান, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে ঈদের হাসি ফোটানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
(এসকেকে/এসপি/মার্চ ১৯, ২০২৬)
